দুটি ঘটনার তথ্য উদ্ঘাটন

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

বিসমিল্লাহির রাহমানির রাহিম

লিখেছেনঃ মুহাম্মদ বিন ছালেহ আল উসাইমিন (রাহ:)  ।   গ্রন্থনা: শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী

SONY DSC

প্রথম ঘটনা:

 শাইখ আহমদের স্বপ্ন বা একটি জরুরী বার্তা’ ফটোকপি করে বিতরণ সঠিক তথ্য উদ্ঘাটন

‘একটি জরু€রী বার্তা’ নামে একটি বিজ্ঞাপন বহুদিন থেকে মুসলিম সমাজে প্রচারিত হয়ে আসছে। বিজ্ঞাপনটির বিষয় বস্তু হল- মদীনা মুনাওয়ারার অজ্ঞাত পরিচয় জনৈক শাইখ আহমদের স্বপ্ন যোগে প্রাপ্ত একটি “অছিয়ত নামা”।

 

দুর্বল ঈমানের কিছু সংখ্যক মুসলমান এতে বিশ্বাস করে ভয়-ভীতি ও আশা-আকাঙ্ক্ষা সহকারে উক্ত ‘অছিয়ত নামা’ ছাপিয়েছে বা ফটো কপি করে তা সাধারণ মানুষের মাঝে ব্যাপক হারে বিলি করেছে এবং করছে। কেননা উক্ত অছিয়ত নামা সরাসরি মহানবী (সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম) থেকে প্রাপ্ত বলে দাবী করা হয়েছে। অছিয়তে রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম) বলেছেন:

“যে ব্যক্তি এই অছিয়ত নামা ছাপিয়ে মানুষের মাঝে বিতরণ করবে সে আমার শাফআত পাবে, জান্নাতের অধিবাসী হবে, ব্যবসায় প্রচুর লাভবান হবে, ঋণ গ্রস্থ ব্যক্তি ঋণ মুক্ত হবে। অপরদিকে এটাকে ছাপাতে গড়িমসি করলে তার মৃত্যু হবে, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে, আল্লাহ্‌র রহমত থেকে বঞ্চিত হবে, আমার শাফাআত থেকে মাহর€ম হবে।” শাইখ আহমদ আল্লাহ্‌র নামে শপথ করে বলেন এটি যদি মিথ্যা হয় তবে তার মৃত্যু যেন কাফেরের মৃত্যু হয় .. .. .. ইত্যাদি।

 

Page 1 of 7 | Next page