ইসলামিক রিসোর্সেস – আকিদা, কুরআন, হাদিস, ইসলামী প্রবন্ধ, ইসলামী বই, ইসলামী ওয়াজ | Bangla/Bengali Islamic Website | Bangla Islamic Articles, Bangla Islamic Books, Bangla Islamic Waz

কুরআনের আলো ওয়েবসাইটে কাজ করুন

আপ্লাই করার আগে পুরো লেখাটি ভালো করে পড়ুন।

প্রশংসা মাত্রই আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীনের জন্য যার দয়ায় কুরাআনের আলো আজ অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইটে পরিনত হয়েছে। আমরা আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ইসলামের সুমহান বাণীকে গণমানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আপনিও আমাদের সাথে কাজ করুন। প্রতিমাসেই প্রায় লক্ষাধিক (১,৫০,০০০+) ভিজিটর আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন যারা হাজার হাজার কপি প্রবন্ধ, ইসলামি বই এবং লেকচার ডাউনলোড করছেন।

মহান মা’বুদের অশেষ মেহেরবানীতে কুরাআনের আলো বিগত বছরগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সাফল্যের সাথে তাদের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। এই ধারাবাহিক সাফল্যের পিছনে রয়েছে কিছু মানুষের মেধা ও শ্রমের ঘাম। আজ আমরা এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ-ইসলামের সুমহান বাণী গণমানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের প্রয়োজন আরো কিছু সুদক্ষ লোকের। আমাদের সাথে কাজ করতে আগ্রহীদেরকে কিছু মৌলিক যোগ্যতা সম্পন্ন হতে হবে।

নুন্যতম যোগ্যতাসমূহঃ

  • আপনাকে ৫ ওয়াক্ত নামায আদায় করতে হবে
  • বাস্তব জীবনে একজন ইসলাম পালনকারী মুসলিম হতে হবে

 

উপরের শর্তদুটি পূরণ করতে হলে -

  • আপনাকে অবশ্যই পরিশুদ্ধ আকীদাহ্‌ এবং পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী হতে হবে। এছাড়াও আপনার তাওহীদের চিরশত্রু শিরক এবং দ্বীন তথা ইসলাম বিনষ্টকারী বিষয় বিদআত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় বইপত্র পড়ে এবং ইসলামিক লেকচার দেখে আপনাকে আকীদাহ্‌গত পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি তাওহীদ, শিরক এবং বিদআত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে  হবে।
  • ধর্মীয় গোঁড়ামি এবং মাজহাবি সঙ্কীর্ণতা ঝেড়ে ফেলে প্রতিষ্ঠিত সত্যকে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে।

 

এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কোন এডমিনের কাজ ফাঁকা নেই। তবে আপনি চাইলেই নিচের ফর্মটি পূরণ করে জমা দিতে পারেন। পরবর্তীতে কখনও যদি আমাদের স্বেচ্ছাসেবক কর্মী প্রয়োজন হয়, তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব।  

আপনার মনে যে প্রশ্নগুলো জাগতে পারেঃ

প্রশ্নঃ আমি কিভাবে আবেদন করব?

আমরা একটি টিমের মত। অর্থাৎ,  আমাদের টিমের প্রত্যেকেই একেকজন অ্যাডমিন যাদের প্রত্যেকেরই আমাদের কুরাআনের আলো ওয়েবসাইটে অবদান রাখার সুযোগ রয়েছে।

 

প্রশ্নঃ আপনাদের অফিস কোথায় অবস্থিত? এই মুহূর্তে কয়জন কাজ করছে আপনাদের সাথে?

উত্তরঃ আমাদের সবকাজ অনলাইনে পরিচালিত  হয়। অতএব, আপনি বিশ্বের যে কোনো স্থানে বসে উপরে উল্লেখিত কাজেগুলোর জন্য আবেদন করতে পারেবেন। এই মুহূর্তে এই ওয়েবসাইটে সক্রিয়ভাবে কাজ করছেন ৩ জন অ্যাডমিন,২ জন পোস্ট এডিটর এবং ৫ জন অনুবাদক। আমাদের কাজকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই আমরা নতুন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছি।

প্রশ্নঃ আপনারা কারা?

উত্তরঃ আসলে আমাদের এই ওয়েবসাইটের উদ্দেশ্য আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ইসলামের সঠিক বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা কোন রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই। বিস্তারিত আপনি এই লিংক থেকে জানতে পারবেন –

http://www.facebook.com/QuranerAlo/info

প্রশ্নঃ  কেন আমি কুরআনের আলো ওয়েবসাইটের সাথে কাজ করব?

উত্তরঃ দেখুন, দ্বীনপ্রচার করার দায়িত্ব প্রত্যেক মুসলিমের। আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীন বলছেন, "আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর তারাই সফলকাম" (সূরা আলে ইমরান; ১০৪)

আপনার এই কাজ বহু মানুষের কাছে পৌঁছে যাবে এবং আপনিও আমাদের এই মহৎ কাজে শরীক হতে পারলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)।

প্রশ্নঃ আমার ফরম জমা দেওয়ার পর কি হবে?

উত্তরঃ প্রথমে আমরা আবেদনকৃত প্রোফাইলগুলি পর্যালোচনা করব, এবং আপনাকে যদি নির্বাচন করা হয়, তাহলে আপনার সাথে আমরা ফেইসবুক/Skype/ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করব। এরপর সময় ঠিক করে আপনাকে আপনার নির্বাচিত কাজ শেখানোর ব্যবস্থা করা হবে। তারপরেই কেবল আপনি কাজ শুরু করতে পারবেন।

যেহেতু, আমাদের সাথে কাজ করার জন্য অনেকই আবেদন করবে, কাজেই যদি এইবার আপনাকে নির্বাচন না করা হয়, তবে মন খারাপ করবেন না ইনশাআল্লাহ্‌। চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। আগামী দিনগুলোতে হয়ত অন্য কোন পদে আবেদনের সুযোগ পাবেন।

 

আর হ্যাঁ, আরেকটি কথা। আপনার পক্ষে যদি সময় দেওয়া অথবা এই কাজটি করা সম্ভব না হয়, তাহলে আপনি যদি এমন কাউকে চিনেন যিনি এই অনুবাদকের কাজটি করতে পারবে, দয়া করে এই পোস্টটি তার সাথে শেয়ার করুন। তাকে আল্লাহর দ্বীন প্রচারের কাজ করার জন্য অনুরধ করুন।

আল্লাহপাক আমাদের সকলকে সুস্থ শরীরে ও যথাযথ আন্তরিকতার সাথে দ্বীনি কাজ করার তাওফিক দান করুন।আমীন।মাআসসালাম।

আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দ্বীনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।