স্বেচ্ছাসেবক গ্রাফিক ডিজাইনার প্রয়োজন
আল্লাহ্ আমাদের একেক জনকে একেকটা বিশেষ গুন দিয়েছেন।যদি আমরা আমাদের এই বিশেষ গুন গুলোকে ইসলাম প্রচারের কাজ এ লাগাই, তাহলে মুসলিম উম্মার জন্য অনেক উপকার হবে। আমাদের ওয়েবসাইটের প্রকাশ করার জন্য বিভিন্ন বই, প্রবন্ধ, লেকচার এর Cover Page ডিজাইন করার জন্য কয়েকজন Graphics Designer দরকার।
দাওয়াত, আদেশ-নিষেধ, দীন প্রতিষ্ঠা বা নসিহতের এই দায়িত্বই উম্মতে মুহাম্মদির অন্যতম দায়িত্ব ও বৈশিষ্ট্য। আল্লাহ্ বলছেন "আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।" (সূরা আলে ইমরান: ১০৪)
আপনার ডিজাইন দেখে যখন মানুষ আকৃষ্ট হয় ও যদি হেদায়াত পেয়ে যায় এবং ঐ মতাবেক আমল করে, তাহলে আপনার পুরুষ্কার সম্পর্কে জানতে এই হাদিস টি পড়ুনঃ “কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা” (সহীহ্ মুসলিম: ২৬৭৪)।
দাওআতি কাজের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রবন্ধটি পড়ুন।
দায়িত্বঃ
আমাদের সংগ্রহে বিভিন্ন বিভিন্ন বই, প্রবন্ধ, লেকচার এর Cover Page ডিজাইন করে দিতে হবে।
যোগ্যতাঃ
অবশ্যই আপনাকে Adobe Photoshop/Adobe Illustrator অথবা সাম্প্রতিক মুক্তি পাওয়া উন্নতমানের ডিজাইনিং সফটওয়্যারের কাজ জানতে হবে।
আপনি যদি ইসলাম প্রচারের কাজে আমাদের সহযোগিতা করতে চান, তাহলে আপনার আগে ডিজাইন করা কোন ছবি/অ্যালবাম/ portfolio লিংক, Facebook Profile Link সহ [email protected] এড্রেস এ যোগাযোগ করুন।
আর হ্যাঁ, আরেকটি কথা। আপনার পক্ষে যদি সময় দেওয়া অথবা এই কাজটি করা সম্ভব না হয়, তাহলে আপনি যদি এমন কাউকে চিনেন যিনি Graphics Designing এর কাজটি করতে পারবে, দয়া করে এই পোস্টটি তার সাথে শেয়ার করুন। তাকে আল্লাহর দ্বীন প্রচারের কাজ করার জন্য অনুরধ করতে পারেন।
আল্লাহপাক আমাদের সকলকে সুস্থ শরীরে ও যথাযথ আন্তরিকতার সাথে দ্বীনি কাজ করার তাওফিক দান করুন।আমীন।মাআসসালাম।
আমরা সব সময় চাই আমাদের কাজ অনেক আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে। আপনার মাথায়ে অবশ্যই Creative Idea থাকতে হবে। আমরা এই ধরনের কাজ আশা করছিঃ
আরও কিছু Attractive Design দেখতে এই খানে ক্লিক করুন। এই লিংকটি দেখুন - http://www.iisna.com/pamphlets/










Subscribe(RSS)