ইসলামিক রিসোর্সেস – আকিদা, কুরআন, হাদিস, ইসলামী প্রবন্ধ, ইসলামী বই, ইসলামী ওয়াজ | Bangla/Bengali Islamic Website | Bangla Islamic Articles, Bangla Islamic Books, Bangla Islamic Waz

রামাদ্বান রিসোর্সেস


প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

এই রামাদ্বানকে পরিনত করুন আপনার জীবনের শ্রেষ্ঠ রামাদ্বানে। এই 'রামাদ্বান রিসোর্সেস পোস্ট'-এ আছে  গুরুত্বপূর্ণ আর্টিকেল, লেকচার, বই, অন্যান্য দরকারী তথ্য যা আপনার রামাদ্বান প্রস্তুতিতে সাহায্য করবে যাতে আপনি কুরআন সুন্নাহ অনুযায়ী অনেক বেশি সৎ আমল করতে পারেন এবং সর্বোচ্চ উপকার  পেতে পারেন এই পবিত্র মাস থেকে।  ইনশা'আল্লাহ।

আমরা ইনশাআল্লাহ্‌ আরো নতুন রিসোর্সেস যোগ করবো এই পোস্ট এর সাথে। পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ১৯/০৭/২০১২তারিখে

আসুন তাহলে এখন থেকেই রামাদ্বানের প্রস্তুতি শুরু করি।

:: নিবন্ধ/আর্টিকেল ::

আমরা ভেবে ছিলাম যে, একটা বিষয়ের উপর একেকটা করে আর্টিকেল পোস্ট করব ওয়েবসাইটে। কিন্তু এই মুহূর্তে আমরা আলাদা ভাবে নিবন্ধ  পোস্ট করতে পারছি না। ইনশাল্লাহ আগামী বছর আমরা রামাদান এর উপর আলাদা ভাবে নিবন্ধ পোস্ট করব। এই মুহূর্তে আপনি রামযানের ফাযায়েল ও রোযার মাসায়েল অথবা রোযার সত্তরটি মাসয়ালা – মাসায়েল বই দুইটা ডাউনলোড করে পড়লে রামাদান এর সকল বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে পারবেন।

যেভাবে স্বাগত জানাব মাহে রমজানকে

রোজার মাহাত্ম, তাৎপর্য ও বিধি-বিধান

রমজানে যা করনীয়

রামাদ্বান মাসের চাঁদের ভিন্ন ভিন্ন উদয়স্থল সংক্রান্ত মাস’আলাহ

চাঁদ দেখা ও সন্দেহের দিন রোজা রাখা প্রসঙ্গে শরীয়তের বিধান

রোজা

সিয়ামের হিকমত, লক্ষ্য-উদ্দেশ্য ও উপকারিতা

রোযা বিষয়ক সংক্ষিপ্ত প্রবন্ধ

হয়োনা তুমি রমজানের আবেদ

এতেকাফ তাৎপর্য, উদ্দেশ্য ও বিধান

রমজানের শেষ দশকের ফজিলত ও তাৎপর্য

রমজানে শেষ দশকের রাত্রি জাগরণ

রমজানকে বিদায় জানানো

রমজান চলে গেল : কিন্তু আমাদের খবর কী?…

রমজানের পর ভাল কাজের ধারাবাহিকতা রক্ষার দশটি মাধ্যম

 

:: বই ::

রামযানের ফাযায়েল ও রোযার মাসায়েল

লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী

সংক্ষিপ্ত বর্ণনাঃ সহীহ দলীলকে ভিত্তি করে রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল জানার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় বই। মুসলিমদের জন্য রমযান অত্যন্ত গুরুত্তপুর্ন মাস। এতে একজন মুসলিম রমযান মাসকে কিভাবে ফলপ্রসূ করবে তার মাসআলা-মাসায়েল ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজন অনুভব করে সেগুলো খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে।

এখানে শুধুমাত্র রমযানের মাসায়েল সম্পর্কেই আলোচনা হয়নি রমযান মাস আমাদের জীবনে কেন এত গুরুত্তপুর্ন তারও বর্ননা রয়েছে। এখানে আলোচিত হয়েছেঃ

• সিয়ামের ফযীলত।
• সিয়ামের প্রকারভেদ।
• রমযান মাসের বৈশিষ্ঠ্য ও রোযার ফযিলত।
• রমযানের রোযার মানুষের শ্রেণীভেদ।
• খাদ্যদানের নিয়ম।
• মুসাফিরের জন্য রোযা রাখা ভালো নাকি কাযা করা ভালো?
• নিফাস ও ঋতুমতী।
• সেহেরি খাওয়া।
• ইফতার।
• রোযা অবস্থায় যা বৈধ
• রোযাদারদের জন্য যা অপছন্দনীয়।
• যাতে রোযা নষ্ট ও বাতিল হয়।
• রমযানে যে যে কাজ রোযাদারের কর্তব্য।
• ঈদ ও তার বিভিন্ন আহকাম।
• রমযানের পরে কি?
• রমযানের রোযা কাযা করার বিবরন।
• তারাবীহর সালাত বা কিয়ামে রামাযান
• সাদকাহ বা দান করা
• ইফতার করানো
• কুরআন তিলাওয়াত
• উমরাহ
• শেষ দশকের আমল ও ইবাদত
• ইত্তেকাফ
• শাবে ক্বাদর অন্বেষণ করা
• ফিতরার বিবরণ
• ঈদ ও ঈদের বিভিন্ন আহকাম
• ঈদের আদব
• ঈদ সংক্রান্ত আরও কিছু মাসায়েল
• রমযানের রোযা কাযা করার বিবরণ
• নফল রোযার প্রকারভেদ
• যে দিন গুলতে রোযা রাখা নিষিদ্ধ।

আরো অনেক বিষয় আলোচনা করা হয়েছে।

মোটকথা, বইটি প্রতিটি মুসলমানের জন্য নিত্য প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ন। রোযা ও রমযানের মত একটি মহান উৎদ্দীপনা তথা আনন্দমুখর মৌসুমকে ঘিরে যে সকল জানা ও মানার কথা এখানে পরিবেশিত হয়েছে তা আশা করি সকল মুসলিম ভাই বোনদের জানা প্রয়োজন। এই বইটি লিখেছেন আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী এবং প্রকাশনায় তাওহীদ প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা ৩০৮।

ডাউনলোড/Download [8.15 MB]

Download from mediafire.com


বই – রোযার সত্তরটি মাসয়ালা – মাসায়েল


সংক্ষিপ্ত বর্ণনাঃ সিয়াম বা রোযা প্রসঙ্গে জ্ঞাতব্য অনেকগুলো জরুরী মাসয়ালা – মাসায়েল, কুরআন – হাদীস ও যুগশ্রেষ্ঠ আলেমগণের ফতওয়ার উপর ভিত্তি করে সৌদী আরবের বিশিষ্ট আলেম সম্মানিত শায়খ মুহাম্মাদ সলেহ আল-মুনাজ্জেদ “সাবাউনা মাসয়া্লা ফিস্ সিয়াম” বইটি আরবি ভাষায় প্রণয়ন করেছেন । এবং এর বাংলা অনুবাদ “রোযার সত্তরটি মাসয়ালা – মাসায়েল” করেছেন – সরদার মুহাম্মাদ জিয়াউল হক। বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

রোযার মৌলিক শিক্ষা

ডাউনলোড করুন এই লিংক থেকে।

সিয়াম ও রমজান

রহমত,মাগফিরাত ও নারকীয় জীবনের স্পর্শ থেকে মুক্তি লাভের অফুরান সম্ভাবনা নিয়ে ফিরে আসে মাহে রমজান। আসে তাকওয়ার উত্তাপ অনুভব করাতে,যা কিছু অকল্যাণকর, অন্ধকারময় তা থেকে ব্যক্তির অন্তর ও বাহ্য জগৎকে বিমুক্ত করে শুদ্ধ-আলোকিত মানুষের উন্মেষ ঘটাতে। তবে তার জন্য প্রয়োজন মাহে রমজানকে যথার্থভাবে যাপন,সিয়াম পালনের নীতি-বিধান বিষয়ে সম্যক জ্ঞানার্জন,সিয়ামের শিক্ষা ও মাসায়েল বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন।মাহে রমজান ও সিয়াম সাধনা বিষয়ে পূর্ণাঙ্গ এই রচনাটি ইমাম ও দায়ীদের জন্য একটি অতি-মূল্যবান তথ্য-ভাণ্ডার হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। সাধারণ পাঠক সিয়াম সাধনার খুঁটি-নাটি বিষয়ে অজানা বহু তথ্য খুঁজে পাবেন বইটিতে।

এই বইটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ ক্লিক করুন

রাসুল (সঃ) যেভাবে রমযান যাপন করেছেন

তাকওয়া অর্জন সিয়াম সাধনার মুখ্য উদ্দেশ্য। আত্মার পরিশুদ্ধি, পার্থিবতায় সর্বাঙ্গ আরোপণ থেকে চেতনা ও মনোজগত বিমুক্তিকরণ, বস্তুকেন্দ্রিকতার রাহুগ্রাস থেকে নিজেকে স্বাধীন করে পরকালমুখীনতার সার্বক্ষণিক চর্চা ও লালন সুগম করে দেয় তাকওয়া অর্জনের পথ-পথান্তর। তবে, তার জন্য শর্ত হল, সিয়াম সাধনার প্রতিটি ক্ষণ যাপিত হতে হবে রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা-যাপন ও সিয়াম-সাধনার,আদর্শ চেতনায়, অনুভূতিতে,আন্তর ও বহির আচরণে জাগ্রত রেখে, সার্বক্ষণিকভাবে। এ বইটিতে, রোজা যাপন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয়প্রতিপালকের স্বানিধ্যেনিজের আবেগ-অনুভূতি-আচরণ উন্মীলিত করার আকার-প্রকৃতি, উম্মত বিষয়ে তাঁর পদক্ষেপ ও কর্মচাঞ্চল্যের ধরন-ধারণ, রোজা যাপনকালে পবিত্র স্ত্রীদের বিষয়ে নানাবিধ কর্মযজ্ঞ—ইত্যাদির পথ ধরে সিয়াম-সাধনার পূর্ণাঙ্গ নববী রূপ প্রাজ্ঞ লেখক ও বিদগ্ধ শরিয়তবিদ ফায়সাল বিন আলী আল বা’দানী ফুটিয়ে তুলেছেন।

এই বইটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ ক্লিক করুন

 

রমযান ও পরবর্তী সময়ে করনীয়

রোজা ইসলামের চতুর্থ এবং ইসলামি শরিয়তের গুরুত্বপূর্ণ এবাদত। আল্লাহ তাআলা বলেন :—

হে ইমানদারগণ ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা মুত্তাকী হতে পার।“সূরা বাকারা : ১৮৩

উল্লেখিত আয়াতে রোজা ফরজ হওয়ার সাথে সাথে এর উদ্দেশ্য সম্পকের্ও জানতে পারি। আর তা হল তাকওয়া অর্জন। সুতরাং বুঝতে হবে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করার নামই রোজা নয় বরং রোজা হল পানাহার বর্জন করার সাথে সাথে সকল অঙ্গ-প্রত্যঙ্গকে সকল প্রকার পাপাচার,অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রেখে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। কিন্তু পরিতাপের বিষয় আজ রোজার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানা না থাকার কারণে যেভাবে আমাদের নৈতিক পরিবর্তন হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। তাই এই বইটিতে লেখক সংক্ষিপ্তাকারে কোরআন ও হাদিসের আলোকে রোজার তাৎপর্য বিভিন্ন মাসআলা-মাসায়েল তুলে ধরেছেন।

 এই বইটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ ক্লিক করুন

রমযান বিষয়ক ফতোয়া

 

সিয়াম কেন ফরজ হল? সিয়াম আদায়ে অপরাগ ব্যাক্তির বিধান কি? না জেনে ফজরের ওয়াক্ত হবার পর খাবার খেলে কি রোজা হবে? রমযান নিয়ে আমাদের সবার মনে অসংখ্য প্রশ্ন ,রমযান নিয়ে আপনার প্রশ্নের উত্তর জানতে এই বইটি পড়ুন,”রমযান বিষয়ক ফতোয়া” এই বইটিতে বিখ্যাত আলেম ওলামাদের দেয়া রমযান ও সিয়াম বিষয়ক ত্রিশটি ফতোয়া সংকলিত করা হয়েছে।

এই বইটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ ক্লিক করুন

প্রশ্নোত্তরে সিয়াম

অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর, হুকুম-আহকাম, করণীয়-বর্জনীয় কাজের বিস্তারিত তুলে ধরে তোলা হয়েছে এই বইটিতে। এই বইটির আলোচ্য বিষয় গুলি নিচে দেয়া হল-

·         ১. সিয়াম : অর্থ ও হুকুম

·         ২. রমযান মাসের ফযীলত

·         ৩. সিয়াম পালনের ফযীলত

·         ৪. সিয়ামের শিক্ষা ও উপকারিতা

·         ৫. সিয়াম ত্যাগকারীর শাস্তি

·         ৬. চাঁদ দেখা

·         ৭. সিয়াম কাদের উপর ফরয

·         ৮. সিয়াম অবস্থায় যা অবশ্য করণীয়

·         ৯. সিয়ামের সুনড়বাত আদব

·         ১০. সিয়ামের নিয়ত : সময় ও পদ্ধতি

·         ১১. সিয়ামের প্রকারভেদ

·         ১২. সিয়াম ভঙ্গ হওয়ার কারণসমূহ

·         ১৩. যেসব কারণে সওম মাকরূহ হয়ে যায়

·         ১৪. সিয়াম অবস্থায় যেসব কাজ মুবাহ অর্থাৎ বৈধ

·         ১৫. সিয়ামের কাযা ও কাফফারার বিধান

·         ১৬. অসুস্থ ব্যক্তির সিয়াম

·         ১৭. অতি বৃদ্ধ, অচল ও চিররোগীদের সিয়াম

·         ১৮. মুসাফিরের সিয়াম

·         ১৯. গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের সিয়াম

·         ২০. ঋতুবতী মহিলাদের সিয়াম

·         ২১. তারাবীহর সলাত

·         ২২. বিতরের সালাত

·         ২৩. লাইলাতুল কদর

·         ২৪. ই‘তিকাফ

·         ২৫. ফিতরা

·         ২৬. ঈদ : সংজ্ঞা, প্রচলন ও হুকুম আহকাম

·         ২৭. নফল সিয়াম

 

এই বইটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ ক্লিক করুন

কৃতজ্ঞতা স্বীকারঃ সরল পথ ওয়েবসাইট 

:: Health Tips ::

Ramadan Health and Spirituality Guide

: Materials ::

1) Ramadan Self Improvement Checklist is for those who wish to increase their good deeds and piety during the month of Ramadan.সে। Download

2) Ramadan Diary: The diary, in essence, is a day by day guide packed full of practical hints and tips and quotes from the Quran and Sunnah that can help you every step of the way throughout the Holy month. Download

 

:: দুয়া ::

Duas to say after Salah - in PDF

Duas to say morning & evening - in PDF

Duas to say when sleeping or waking - in PDF

Duas to say morning & evening one page - in PDF

 

:: অডিও - ভিডিও লেকচার  ::

রামাদান

রামাদানে সিয়াম পালন, ইসলামের অন্যতম স্তম্ভ। স্তম্ভ এমন কোন কিছুকে বলা হয় যা সম্পূর্ণ বস্তুকে দাড় করিয়ে রাখে। অথচ আমরা মুসলিমরা কি আজ এর যথার্থ মূল্যায়ন করছি! অথচ এই রামাদানকে ঘিরে সাহাবারা প্রস্তুতি শুরু করতেন মাস শুরু হওয়ার অনেক আগে থেকে। এর কারন হয়তবা আমরা রামাদানের সঠিক গুরুত্ব উপলব্ধি করতে পারিনি। রামাদানের গুরুত্ব ও কিছু সংক্ষিপ্ত মাসায়েল নিয়ে শুনুন শাইখ আব্দুর রাজ্জাকের কুরআন ও হাদীসভিত্তিক এই অনন্য বক্তব্যটি।

 এই অডিওটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ ক্লিক করুন

 

সিয়ামের ফজিলত ও নফল সিয়াম

সিয়াম সাধনা, ইসলামের এক অনন্য ইবাদাত। এটি এমন এক ইবাদাত যার পুরস্কার দিবেন স্বয়ং আল্লাহ, সিয়াম পালনকারীদের জন্য রয়েছে জান্নাতে একটি স্বতন্ত্র দরজা আর এছাড়াও রয়েছে আরো প্রচুর পুরষ্কার। সিয়াম এমন কোন ইবাদাত নয় যা শুধু রামাদানের সাথে সম্পর্কিত , বরঞ্চ হাদীস ও সাহাবাদের জীবন থেকে আমরা দেখতে পাই প্রচুর নফল সিয়াম। সিয়াম পালনে নিজেকে আগ্রহী করে তুলতে শুনুন প্রখ্যাত 'আলেমে দ্বীন শাইখ আব্দুর রাজ্জাকের সিয়ামের পুরষ্কার ও নফল সিয়াম সম্পর্কিত এই তথ্যবহুল বক্তব্য।

 এই অডিওটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ ক্লিক করুন

 

রামাদানের ফজিলত

mp3 ডাউনলোড করুন

 

রামাদানের সৎ আমল

mp3 ডাউনলোড করুন

 

সিয়াম অবস্থায় নিষিদ্ধ কাজ

mp3 ডাউনলোড করুন

 

সিয়াম ও রামজান

mp3 ডাউনলোড করুন

:: External Link ::

ইংরেজি ভাষায়ে আরো প্রবন্দ, বই, লেকচার পড়তে এবং ডাউনলোড করতে হলে এই লিংক এ ক্লিক করুন - http://i.iloveallaah.com/qswwe

 

আর আপনারদের কাছে ভাল কোন রামাদ্বান রিসোর্সেস (প্রবন্ধ, বই, লেকচার) থাকলে comment section এ লিংক পোস্ট করুন।


*রিপোর্ট করুন

প্রতিদিন ফ্রী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন




'আপনিও হোন ইসলামের প্রচারক'। প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

Tagged as: , , , , , , , , , , , ,
9 comments
shampad

ইফতার এর শমই কখন কুরান এর আলকে জানতে চাই

ASM. SALAHUDDIN

RAMZAN IS A MONTH OF SELF-MORTIFICATION.WE CAN RENEW OURSELVES AFTER MONTH-LONG FASTING.WE SHOULD START THIS RAMZAN THAT IT MAY BE OUR LAST OPPORTUNITY. ASM.SALAHUDDIN,KHAGRAGAR,RAJBATI,BURDWAN-4,INDIA

Ronyruzzaman Sarker

শাইখ মতিউর রহমান মাদানী সাহেবের mp3 গুলোর কি mediafire লিঙ্ক কি দয়া করে দিবেন?

Moslehuddin Siddique

আপনি একটু বড্ড বেশি লিখ ফেলেছেন

Dider

Asslamu'alikum owa rahmatullahi owa barakatuhu Dua gulo te 'horkot' dewa thakle pora shuvidha hoto. Jazak Allahu Khairun for your effort.

Moslehuddin Siddique

আহলে সুন্নাত আল জামায়াতের অভিমত অনুযায়ী একাধারে ষাট টি রোজা রাখা অথবা ষাট টি মিসকিনকে এক মুদ পরিমান খাবার খাওয়ানো অথবা একটি গোলাম আজাদ করা ।

Shohel

রমযান এর রোজার কাফফারা কি ভাবে করতে হয় ? ইসলামি শরীয়তে এর বিধান কি?

Moslehuddin Siddique

আহলে সুন্নাত আল জামায়াতের অভিমত অনুযায়ী একাধারে ষাট টি রোজা রাখা অথবা ষাট টি মিসকিনকে এক মুদ পরিমান খাবার খাওয়ানো অথবা একটি গোলাম আজাদ করা ।.

মাসুদ শরীফ

একাধারে ষাটটি সিয়াম আপনি কিভাবে পালন করবেন?? ইসলামিক মাস কি সূর্য দেখে হয়? ইসলামিক মাস হয় চাঁদ দেখে। সুতরাং এক্ষেত্রে শুদ্ধ হচ্ছে এটা বলা যে, একাধারে দুই চন্দ্র মাস সিয়াম পালন করা।

Trackbacks